ধাপ ১: cPanel-এ লগইন করুন
হোস্টিং কেনার পর আপনার ইমেইলে প্রেরিত অথবা ক্লায়েন্ট পোর্টাল (Client Portal > Services > Manage) থেকে সরাসরি cPanel-এ লগইন করুন।
ধাপ ২: Softaculous Apps Installer ওপেন করুন
- cPanel ড্যাশবোর্ডে সার্চ বক্সে টাইপ করুন
Softaculousঅথবা নিচে স্ক্রোল করে Software সেকশন থেকে Softaculous Apps Installer আইকনে ক্লিক করুন। - হোমপেজে থাকা জনপ্রিয় স্ক্রিপ্টগুলোর প্রথম সারিতেই পাবেন WordPress।
- WordPress কার্ডের নিচে থাকা নীল রঙের Install বাটনে ক্লিক করুন।
ধাপ ৩: ইনস্টলেশন সেটিংস পূরণ করুন
- Choose Protocol: আপনার ডোমেইনে SSL ইস্যু হলে
https://অথবাhttps://www.নির্বাচন করুন। প্রথমবার ইনস্টল করার সময়http://ও দিতে পারেন (পরে অটোমেটিক HTTPS হয়ে যাবে)। - Choose Domain: যে ডোমেইনে ওয়েবসাইট তৈরি করতে চান সেটি ড্রপডাউন থেকে সিলেক্ট করুন।
- In Directory: এই বক্সটি সম্পূর্ণ খালি (Blank) রাখুন। এখানে
wpলিখা থাকলে ওয়েবসাইটyourdomain.com/wpলিংকে চলে যাবে। সরাসরি মূল ডোমেইনে ওয়েবসাইট চালু করতে এটি খালি রাখুন। - Site Name & Description: আপনার ওয়েবসাইটের নাম ও ট্যাগলাইন দিন (এটি পরে ওয়ার্ডপ্রেস অ্যাডমিন থেকেও পরিবর্তন করা যাবে)।
- Admin Username & Password: একটি স্ট্রং ইউজারনেম এবং পাসওয়ার্ড নির্বাচন করুন। ডিফল্ট
adminপরিহার করে ইউনিক ইউজারনেম ব্যবহার করুন। - Admin Email: আপনার সচল ইমেইল এড্রেস দিন যাতে পাসওয়ার্ড রিসেট বা সিকিউরিটি নোটিফিকেশন পেতে পারেন।
ধাপ ৪: ইনস্টল সম্পন্ন করুন
পৃষ্ঠার একদম নিচে গিয়ে Install বাটনে ক্লিক করুন। মাত্র ৩০-৬০ সেকেন্ডের মধ্যে স্ক্রিপ্ট ইনস্টল সম্পন্ন হবে এবং আপনি পাবেন:
Administrative URL: https://yourdomain.com/wp-admin
ধাপ ৫: ফ্রি AutoSSL চেক ও রি-রান করা
Sinha IT Host-এর cPanel সার্ভারে স্বয়ংক্রিয়ভাবে প্রতি ২৪ ঘন্টায় SSL সার্টিফিকেট ইস্যু হয়। তবে আপনি যদি ডোমেইন পয়েন্ট করার সাথে সাথে তাৎক্ষণিক SSL চালু করতে চান:
- cPanel-এর সার্চবারে লিখুন SSL/TLS Status।
- আপনার ডোমেইনের নামের পাশের চেকবক্স টিক দিন।
- উপরে থাকা Run AutoSSL বাটনে ক্লিক করুন।
- ২ থেকে ৫ মিনিটের মধ্যে ডোমেইনের পাশে সবুজ রঙের লক আইকন (Padlock) চলে আসবে, যা নিশ্চিত করে আপনার ফ্রি SSL সফলভাবে সক্রিয় হয়েছে।